Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাহে রমজান উপলক্ষে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি’র উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩০ দরিদ্র পরিবারের মাঝে চাল,ডাল,তেল,লবন,চিনি,আলু,পেয়াজ,রসুন,সেমাই,দুধসহ নানা প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ এস এম আশিকুর রহমান, কৃষিবিদ মনিরুল ইসলাম মিলন, কৃষিবিদ আসলাম হোসেন শেখ,কৃষিবিদ নিটুল রায়, কৃষিবিদ সীমা হালদার উপস্থিত ছিলেন।
 খাদ্যসামগ্রী পেয়ে আনন্দিত  উনশিয়া আশ্রয়ণ প্রকল্পের রাবেয়া বেগম (৭০)। তিনি বলেন, ভাল ভাল অনেক খাদ্যসামগ্রী পেয়েছি। ঈদে আমাদের আর বাজার করা লাগবে না। আমাদের যারা এই খাদ্যসামগ্রী দিয়েছে আল্লাহ যেন তাদের ভাল রাখেন।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।