Nabadhara
ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ সম্পাদক পায়েল

Link Copied!

নড়াইল পৌর স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজ শেখ এবং সাধারণ সম্পাদক চৌধুরী নাহিদ ইকবাল পায়েল। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এস এম পলাশ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। আগামি তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত ২৫ মে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

নবনির্বাচিত সভাপতি ফিরোজ শেখ এবং সাধারণ সম্পাদক পায়েল বলেন, আগামি সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তি করতে হবে। প্রতিটি আন্দোলন-সংগ্রামে নড়াইল পৌর স্বেচ্ছাসেবকলীগ মাঠে থেকে কাজ করতে বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।