Nabadhara
ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বা‌গেরহাটে প্রতিবাদ সমা‌বেশ

Link Copied!

প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে ) সকালে বাগেরহাট পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের পুরাতন বাজার এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি বশিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইবনে মিজান হিরুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুঁইয়া হেমায়েত উদ্দিন, সদর থানা আওয়ামীলীগ এর সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সীতা রানী দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল।দেশব্যাপী একই সময়ে সিরিজ বোমা হামলার মতো ঘটনা ঘটিয়েছিলো।তাঁরা বাংলাদেশকে আবারও পাকিস্তানি ধ্যানধারণার রাষ্ট্র বানাতে চায়। তাই তাদের এ চেষ্টাকে প্রতিহত করা হবে।

বক্তারা আরো বলেন,‘তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চায় না,তারা মূলতঃ বাংলাদেশের মানুষের স্বপ্নকে হত্যা করতে চায়। আমরা এটি বাস্তবায়িত হতে দেব না। তাই বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। এর আগে পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,জেলা যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,তাঁতীলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল সহকারে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।