Nabadhara
ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বঙ্গবন্ধুর’জুলিও কুরি’ শান্তি পুরষ্কার প্রাপ্তির ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা

Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পুরষ্কার প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

২৮ মে বিকালে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহরের এসি লাহা মিলনায়তনে জেলা প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন রাকসুর সাবেক ভিপি,বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান,জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার ও বঙ্গবন্ধু স্মারক ডাক টিকেট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।