Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বজ্রপাত রোধে ১০হাজার তালগাছের চারা রোপন

Link Copied!

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বজ্রপাত রোধে বাগেরহাট জেলায় এক লাখ তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন। এর অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন সড়কের পাশে ১০ হাজার তাল গাছের চারা রোপন করা হয়েছে। পরিবেশ বান্ধব এ তালের চারাগুলো একদিকে যেমন বজ্রপাতে মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখবে তেমনিভাবে সড়কের পাশের সৌন্দর্য বৃদ্ধি করবে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শিবপুর ও হিজলা ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে এবং উপজেলা পরিষদের সামনে তাল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) বেতবতী মিস্ত্রী,উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বাপনা, উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসন খান,চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন শেখ, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন,শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েলসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।