Nabadhara
ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোঃ আসমত হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্রর আবাসিক মেডিকেল অফিসার মুক্তি বিশ্বাস, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা। যুব উন্নয়ন কর্মকর্তা
মোঃ সোহরাব হোসেন,বীর মুক্তি যোদ্ধা মোঃ বেল্লাল হোসেন, উপজেলা আ’লীগ সভানেত্রী হেলেনা পারভিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।