Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্কুল ফাঁকি দিয়ে আপন ব্যবসা সামলাতে ব্যস্ত থাকার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম ,নড়াইল

স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা-বানিজ্য নিয়ে ব্যস্ত থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে নড়াইলের লোহাগড়া উপজেলার চরবালিদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে। গত ২৩ জানুয়ারি এসব অভিযোগ তুলে ওই শিক্ষকের বদলী চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির একাংশ ও এলাকাবাসী।

 

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বিদ্যালয় চলাকালীন সময় তার সরকারি দায়িত্ব পালন না করে হোমিও ও এ্যলোপথিক ঔষধের ব্যবসা এবং মোবাইল এজেন্ট ব্যাংকিং কাজে ব্যস্ত থাকেন। শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ আত্ম উন্নয়নমূলক কোন পদক্ষেপ গ্রহণ করেন না। স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবক এবং গ্রামের সচেতন মহল তাকে বারবার অনুরোধ করলেও তিনি বিদ্যালয়ে পর্যাপ্ত সময় দেন না। বিগত ১৫ বছর যাবত তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তার উপর অর্পিত দাযিত্ব সঠিকভাবে পালন করেন নি। বরং বিদ্যালয়ের উন্নয়ন কাজ ব্যহত করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন৷

 

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত যে অভিযোগ দেয়া হয়েছে তা সত্য। অতিদ্রুত ওই শিক্ষককে বদলী করা হোক। এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে আমি অন্য কোন কাজ করি না। কারও কাছে হয়তো আমি অপ্রিয় হতে পারি সেই জন্য অভিযোগ দিয়েছে৷ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন৷ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।