Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবিতে নতুন দুই সহকারী প্রক্টর

জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী প্রক্টর পদে নিয়োগ প্রাপ্তরা হলেন, প্রানিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন।

 

গত সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো আল আমিনকে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।

 

আদেশে আরো বলা হয়, এ আদেশ ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তারা দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।