Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শিশু হত্যার ঘটনায় সৎ মা জোবায়দা বেগম গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির গিলাতলা গ্রামে তিন বছরের শিশু নুসরাত জাহান হত্যা ঘটনায় গ্রেফতারকৃত সৎ মা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে লোহাগড়া আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারক হেলাল উদ্দিনের কাছে তিনি শিশু নুসরাতকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। গত মঙ্গলবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে শিশু নুসরাত জাহান হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সৎ মা জোবায়দা বেগম (২১) কে আটক করে পুলিশ। আসামির জবানবন্দির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন,মঙ্গলবার দুপুরে নুসরাত জাহান কে তার বড় ভাই ইয়াসিন মারধর করলে সে কান্না করে। কান্না থামাতে বারান্দার একটি কক্ষে নিয়ে তার মুখ চেপে ধরেন জোবায়দা। এতে তার মৃত্যু হয়। নুসরাতের মৃত্যু বুঝতে পেরে জোবায়দা বেগম তাকে কাঁথা দিয়ে মুড়িয়ে বাইরে এসে স্বাভাবিক আচরণ করেন। পরে গোসলের সময় দাদি পান্না বেগম ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে নুসরাত কে মৃত অবস্থায় পান। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাতের বাবা সজীব কাজী ও সৎ মা জোবায়দাকে আটক করা হয়। এ ঘটনায় নুসরাত জাহানের দাদা খায়ের কাজী জোবায়দা বেগম কে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, আদালতের স্বীকারোক্তির পর জোবায়দা বেগম কে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।