Nabadhara
ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শণ করলেন এমপি রুহুল আমিন

Link Copied!

মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদারের নিজ গ্রাম দুমকি উপজেলার বাহেরচরের নদীভাঙ্গন এলাকা পরিদর্শণ করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় তিনি (এবিএম রুহুল আমীন হাওলাদার) সড়ক পথে পায়রা ও পাতাবুনিয়া নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শণ করেন।
এসময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার এবং পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফ হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নানসহ  উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শণ কালে পানি উন্নয়ন বোর্ডের চলমান ভাঙ্গন প্রতিরোধে বালুর বস্তার ফেলা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। নির্বাহী প্রকৌশলী মো: আরিফ হোসেন জানান, চলমান প্রকল্পের সাথে আরও ৫শ’ মিটার বর্ধিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।