Nabadhara
ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রচন্ড তাপদাহে নড়াইলের ইতনা স্কুলে ১৫ শিক্ষার্থী অসুস্থ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল

প্রচন্ড তাপদাহের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল ও কলেজের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এর মধ্যে ছয়জন জ্ঞান হারিয়েছে। বিদ্যালয় খোলার দ্বিতীয় দিন সোমবার (২৯ এপ্রিল) সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার।

 

অসুস্থরা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে-সাহারা, রেজোয়ান, সোহাগ, বায়োজিদ, শিহাব ও অনামিকা বেশ অসুস্থ হয়ে পড়ে। ঘটনার সময় বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। অসুস্থদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে পরিবারের কাছে পাঠানো হয়েছে। ইতনা এলাকার অভিভাবক অশোক ঘোষ জানান, গরমের কারণে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। স্কুল খোলার দ্বিতীয় দিন অতিরিক্ত গরমে স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

 

ইতনা স্কুল ও কলেজের অধ্যক্ষ অনিন্দ্য সরকার বলেন, প্রচন্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এনে তাদের সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।