Nabadhara
ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র বিতরণ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মে ৫, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলে শিক্ষার উন্নয়ন ও মানব উন্নয়নে প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করণে পিছিয়ে পড়া ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সরঞ্জাম, আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

 

 

শনিবার (৫ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এই সকল সরঞ্জাম বিতরণ করা হয়।

 

 

স্মার্ট নড়াইল’ কর্নার স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে নড়াইল সদর উপজেলায় ৫ টি, লোহাগড়া উপজেলায় ৪টি ও কালিয়া উপজেলায় ৪ টি সহ মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি ল্যাপটপ, ১ টি প্রজেক্টর,১ টি পোর্টেবল প্রজেকশন স্ক্রিন, ১ টি বুক শেলফ ও ৬ টি ভিজিটর চেয়ার হস্তান্তর করা হয়েছে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজি) জুলিয়া সুকায়না, মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ আইসিটি সরঞ্জাম, আসবাবপত্র গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।