Nabadhara
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীদের সংবাদ সন্মেলন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা।দ্রুত অভিযুক্তদের আটক,দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাগেরহাটের সার্বিক শৃংখলা বজায় রাখতে হামলা,লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি থেকে বাগেরহাটবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংবাদ সন্মেলন করেছে বাগেরহাটের বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য শিক্ষার্থীরা।

 

১১ আগষ্ট শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব এর কনফারেন্স রুমে এই আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহনকারীদের উপর হামলার দৃষ্টান্তমূলক সাজা প্রদান এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার দাবী জানান তারা। এসময়ে দুর্বৃত্তদের হামলায় আহত শিক্ষার্থীরা তাদের উপর হামলার বনর্না দেন। উল্যেখ্য গত ০৯ আগষ্ট শুক্রবার রাতে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধারা মিলে পৌরপার্কে বসে আন্দোলন পরবর্তি বিষয় নিয়ে আলোচনা করছিল।

 

এসময়ে রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী রামদা, রড, ও লাঠি নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালালে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি হয়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা খবর পেয়ে বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।