Nabadhara
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

Link Copied!

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর

ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সালেহ আহমেদ ওরফে ফাহাদ (২০) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

 

আজ রোববার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।

 

নিখোঁজ ফাহাদ একই শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে বলে জানা গেছে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।  ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজ কলেজছাত্র ফাহাদকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

এর আগে গত ৩ জুলাই ফারদিন শেখ (১৮) নামে এক কলেজ ছাত্রও ওই স্লুইস গেট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে দুদিন পর ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। ফারদিন একই শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে ছিলেন। তিনি সরকারি ইয়াছিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর স্লুইস গেট এলাকায় পানিতে না নামতে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই ঘটনার একমাস পেরোনোর পর ফের গোসল করতে নেমে নিখোঁজ হলেন সালেহ আহমেদ নামে আরেক কলেজ ছাত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।