Nabadhara
ঢাকাবুধবার , ১৪ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার বিচারের দাবিতে কালীগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১৪ আগস্ট) সকালে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কালীগঞ্জ আর আর এর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি মিছিল কালিগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ স্থলে এসে শেষ হয়। এ সময়ে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, ছাত্র জনতা হত্যাকারী খুনী হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কালিগঞ্জে কোন ধরনের অবৈধ বালুর ব্যবসা, মিল ফ্যাক্টরিতে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যারা অবৈধ পন্থা অবলম্বন করবে অথবা করার চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করছি। এছাড়াও সংখ্যালঘুদের ওপর যেন কোন ধরনের অন্যায় অত্যাচার না হয় সেদিকে বিএনপির নেতাকর্মীদের তিনি নির্দেশ দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ যুগ্ম সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, পৌর বিএনপির সদস্য ও সাবেক মেয়র লুৎফর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।