Nabadhara
ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় 

সামসুল হক জুয়েল, গাজীপুর
আগস্ট ১৭, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করছে উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।

 

শনিবার বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়বোলা শ্রী শ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত সভায় বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি হুমায়ুন মাষ্টার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশিদ দেওয়ান। হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন মরন মাষ্টার, খগেন্দ্র মাষ্টার, বীরেন্দ্র চন্দ্র দেবনাথ, শীতল চন্দ্র দেবনাথ, ড. শরৎ চন্দ দেবনাথ।

 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইব্রাহিম প্রধান, পৌর কাউন্সিলর মোমেন, জামালপর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান রিপন, জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার, সাবেক যুবদল সভাপতি মানসুর হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি ইয়ামিন শেখ, সাবেক প্রচার সম্পাদক মৈজদ্দিন শেখ, সাবেক তিন নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি সামসুল হক জুয়েল মাষ্টার, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণীপেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।