Nabadhara
ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ইসলামী দলগুলোর মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি 
আগস্ট ২১, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জে সকল ইসলামী দলগুলোর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মাগপেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার(২১ আগষ্ট) সকালে কালীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে উপজেলার মহিলা কলেজ সংলগ্ন বাইতুস সালাম জামে মসজিদে এ মতবিনিময় ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।বাংলাদেশ খেলাফত মজলিসের কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন মির্জা।

এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান। সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, সেক্রেটারী এডভোকেট তাজুল ইসলাম, খেলাফত মজলিসের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক  প্রিন্সিপাল গাজী রুহুল কাসেমী।ইসলামী আন্দোলনের কালীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসেন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেনসহ কালীগঞ্জ ইমাম পরিষদ ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।