Nabadhara
ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজী সালাউদ্দিনের পদত্যাগসহ নড়াইলের ক্রীড়াঙ্গন সংস্কারের দাবিতে বিক্ষোভ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
আগস্ট ২৫, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুকে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ ও নড়াইল জেলার ক্রীড়াঙ্গন সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

 

রোববার (২৫ আগস্ট) বিকালে জেলার সাবেক-বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে শহরের কুড়িরডোব মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন জেলার সাবেক,বর্তমান খেলোয়াড় জাহিদুল ইসলাম মধু, শেখ পিকুল আলম,সোহাগ আহম্মেদ কালাম,টিপু সুলতান,সবুজ আহম্মেদ ,বোরহান,সাফা সহ প্রায় দুই শতাধিক খেলোয়াড় অংশ নেয়।

 

 

বিক্ষোভকারীরা জানান, বাফুকের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের একইসঙ্গে জেলার ক্রীড়াঙ্গন সংস্কারে অনতিবিলম্বে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি, ফুটবল অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থাসহ তিনটি উপজেলায় ক্রীড়া সংস্থার কমিটি গঠনে সুবিধাবাদী কর্মকর্তাদের সুযোগ না দিয়ে ক্রীড়া সংগঠক ও সাবেক-বর্তমান খেলোয়াড়দের অগ্রধিকার দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।