Nabadhara
ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় টেস্টে খেলবেন কি সাকিব?

নবধারা ডেস্ক
আগস্ট ২৬, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিবসহ আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে। মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সাকিবের নামে মামলা হলেও এখনও পর্যন্ত এ মামলার শুনানি হয়নি। যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হচ্ছে, ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই। তাই মানসিকভাবে ঠিক থাকলে পরের টেস্টে সাকিবের খেলার সম্ভাবনাই বেশি।

তবে এখনও পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। গত শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তাদের পক্ষ থেকে এর পর আর কিছু জানানো হয়নি।

এমন খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘যতটুকু বুঝি, (সাকিব) যখন দেশের হয়ে নামেন, তখন অনেক নিবেদিত একজন মানুষ তিনি। দলের জয়ের জন্য যা যা করা দরকার—ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে রেখে দলের জন্য কীভাবে ভালো করতে পারেন, সেদিকে ফোকাস করা, দলের জুনিয়র একজনকে আলাদা করে সহায়তা করা—এগুলো আলাদা করে করতে পারেন।’

সাকিবকে নিয়ে শান্ত আরো বললেন, ‘যেমনটি বললাম, খুবই নিবেদিত একজন। এ রকম অবস্থায় থাকার পরও এমন পারফরম্যান্স করা, দলে ইনপুট দেওয়া, বিশেষ করে বোলিংয়ে। অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকে এমন আশা করি। সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।