Nabadhara
ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ৩১, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সম্পাদকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী জেলা আমীর এ্যাডঃ আতাউর রহমান বাচ্চুরর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও খুলনা মহানগর জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সাবেক আমীর মাওলানা মীর্জা আশেক এলাহী, জেলা সেক্রেটারী মাওলনা ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হেমায়েত উল হক হিমু, আব্দুস সামাদ, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ ।

সম্মেলনে বক্তারা বলেন, জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমরা সময় দিতে চাই। তারা যেন ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। কেউ যেন জামায়াতে ইসলামের নাম ভাঙ্গিয়ে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না ঘটায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।