Nabadhara
ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই আটক-২

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে ছিনতাই কারীরা গলাকেটে আনোয়ার মোল্লা ওরফে আনো (৪৫) নামের এক চালককে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িত ২জনকে গ্রেফতার করেছে চিতলমারী থানা পুলিশ। এব্যাপারে নিহতের ভাই দোলোয়ার মোল্লা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার রায় জানান, নিহত আনোয়ার বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা গ্রামের সলেমান মোল্লার ছেলে। আনোয়ার মোল্লা আনোর ইজিবাইকে চারজন যাত্রী বেশে শুক্রবার রাত আটটার দিকে বাগেরহাট বাজার থেকে চিতলমারী যাওয়ার যাত্রী হয়ে ওঠে। তারা চিতলমারীর সন্তোষপুর গ্রামে পৌছালে ধারালো অস্ত্রের মুখে ইজিবাইকের চাবি চাইলে আনোয়ার তা দিতে অস্বীকার করলে ছুরি দিয়ে তার গলাকেটে হত্যা করে। এরপর নিহতের লাশ খুশি মাষ্টারের বাড়ির কাছে পাশের খালের কাদামাটির নিচে চাপা দিয়ে রাখে।
সন্তোষপুর গ্রামের লোকেরা চিতলমারী-বাগেররহাট প্রধান সড়কে এবং পথে রক্ত পড়ে থাকতে দেখে। বিষয়টি চিতলমারী থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে যায় এবং হত্যার আলামত সংগ্রহ করে। তার সূত্র ধরে ইজিবাইক নিয়ে পালানোর সময় গভীর রাতে পিরোজপুরের কাউখালী থানার শিয়ালকাঠি থেকে ঘটনার সাথে জড়িত কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের আকরামের ছেলে সজিব শেখ (২১) ও নাজিরপুর উপজেলার বাকশী গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯) গেফেতার করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে শনিবার (৩১ আগস্ট) ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদরহাসপাতালে প্রেরন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।