Nabadhara
ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিএনপির হামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝি আহত

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

বাগেরহাটের চিতলমারীতে শুক্রবার সন্ধ্যায় বিএনপির হামলায় আওয়ামী লীগের ৩ কর্মি আহত, ৪ টি মৎস্য আড়ত তালা বদ্ধ করে দিয়েছে বিএনপি নেতারা এমন অভিযোগ উঠেছে।

জানা যায়, স্থাণীয় বিএনপি নেতা কর্মিরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এস এম জিলানির আগমন উপলক্ষে গণ সংবর্ধনায় অংশ নিতে টুঙ্গিপাড়ায় যান। সেখানের সংঘর্ষে তাদের অনেকেই আহত হলে চিতলমারীতে এসে তারা তান্ডব চালায়।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দলের শতাধিক নেতাকর্মীরা আকর্ষিক চিতলমারী বাজারের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ হামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝি (৪৫) , মুদি ব্যবসায়ী অনুপ বসু(৪৪), প্রদিপ দাস(৩৮) , শ্যামা তরফদার (২৮) গুরুতর আহত হন। মিলন মাঝির একটি হাত ভেঙ্গে যায়। তাকে খুলনাতে চিকিৎসার জন্য তার পরিবারের লোকজন নিয়ে গেছে। অপর দিকে অনুপের একটি হাত ভেঙ্গে যাওয়ায় বাড়িতে তাকে তার পরিবার চিকিৎসা দিচ্ছে বলে জানিয়েছেন।

অপর দিকে শনিবার (১৪) সেপ্টেম্বর সকালে চিতলমারী বাজারের মো ইব্রাহিম মুন্সী, মো জাহিদ শেখ, রুবেল রানা, সহ ৪ টি মাছের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এ ঘটনায় চিতলমারী চরম আতংক বিরাজ করছে।

 

এ বিষয়ে বিএনপি সভাপতি মমিনুল হক বিশ্বাস এর সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয় নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।