Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে টানা ৩দিনের বর্ষনে ভেসে গেছে মৎস্য ঘের

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

চিতলমারীতে গত কয়েক দিনের ভারী বর্ষন ওজোয়ারের পানিতেভেসেগেছে অধিকাংশ মৎস্যঘের।নষ্ট হয়েছে চাষিদের সবজিক্ষেত, পানের বরজ। দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য চাষি ও সবজি চাষিরা। নি¤œঞ্চলের অনেক বাড়িতে বৃষ্টি ও জোয়ারের পানি উঠে গেছে।

চাষিরা জানান, এ উপজেলার অধিকাংশ মৎস্য ঘের বৃষ্টির পানিতে তলিয়েগেছে।মাঠের ঘেরগুলো তলিয়ে একাকার হয়েছে।ঘেরে পাড়েনেট-পাটা দিয়ে মাছ রক্ষা করার আপ্রাণচেষ্টা করছেন তারা। পাশাপাশি এসব ঘেরের পাড়ে অধিকাংশ জমির আবাদকৃত সবজির ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। এতে চাষিদের বিপুল পরিমান ক্ষতি হয়েছে।

শিবপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়া,তানভির আহম্মেন, শহিদুল ইসলাম, বুলবুল ইসলাম,কলিগাতী গ্রামের অলিউজ্জামান জুয়েল, শ্রীরামপুর গ্রামের তাপস ভক্ত,অনির্বান মন্ডল,ইন্দ্রজিত মন্ডল, পারডুমুরিয়ার উত্তম বাড়ৈ, দেব ভক্ত, পাটরপাড়া গ্রামের রাজু মুন্সি,জেন্নাত মুন্সি,রাসেল, ফয়জুল হক,তাইজুল শেখ, নাহিদুল ইসলাম, সেলিম শেখসহ অধিকাংশ মাছ চাষীরা হতাশা প্রকাশ করে বলেন, গত ৩দিন
ধরে অবিরাম ভারী বৃষ্টির সাথে জোয়ারের পানি ও বৃদ্ধি পাচ্ছে। আমাদের ঘেরগুলো তলিয়ে একাকার হয়ে গেছে।নেট পাটা দিয়েওশেষ রক্ষা হচ্ছেনা। বিভিন্ন ব্যাংক এনজিও থেকে ঋন গ্রহন করে তারা মাছ চাষ করছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ বলেন, টানা বর্ষণ ও জোয়ারের পানিতে চিতলমারী উপজেলার অধিকাংশ মৎস্য ঘের তলিয়ে একাকার হয়ে গেছে।এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল মারুফ জানান, এউপজেলায় প্রচন্ড বৃষ্টিতে ২৫০হেক্টর জমির টমেটো, বরবটিসহ বিভিন্ন প্রকারসবজির ক্ষতি হয়েছে।এছাড়া ৫০হেক্টর রোপা আমন ও ৩হেঃ পানের বরজ নষ্ট হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।