Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মহানবীকে (সাঃ) কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ভারতের হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের শাস্তির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ৪ অক্টোবর (শুক্রবার) বাদ জুম্মা  গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির  মহিউদ্দিন আনছার ক্লাব মায়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি অংশ নেন।   সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।  কর্মসূচিতে সভাপতিত্ব করেন  গোয়ালন্দ আল-জামিয়া নিজামিয়া-আরাবিয়া কওমী মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম কাসেমী।

বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা মুফতী সামছুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমেদ, মুফতি আব্দুল লতিফ, হাফেজ আবু সাঈদ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।