Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১০ চালানে ভারতে গেল আরো ৪৭৯ টন ইলিশ

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম, শার্শা,যশোর প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ১০ চালানে ভারতে রপ্তানি হয়েছে ৪৭৯ মেট্রিক টন ইলিশ।  সর্বশেষ ভারতে রপ্তানি হয়েছে বুধবার (৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত ৭ টি ট্রাকে ২২ মেট্রিক টন ইলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০টি ট্রাকে ৫৪ মেট্রিক টন ৪৬০ কেজি, শনিবার ১৫ টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ৬ টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০ টি ট্রাকে ৮৯ মেট্রিক টন, মঙ্গলবার (১ অক্টোবর) ২৩ টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ টি ট্রাকে ৯২ মেট্রিক টন, শনিবার ১৩ টি ট্রাক ৪২ মেট্রিক টন, সোমবার ৮টি ট্রাকে ২৩ মেট্রিক টন ৬০০ কেজি, মঙ্গলবার (৮ অক্টোবর) ৮ টি ট্রাকে ২৪ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছ। ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫৭টি  ট্রাকে করে ইলিশের এই চালানগুলি  রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০ টাকা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেনাপোল মাছ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা। এক কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে।

কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সর্বশেষ গতকাল বুধবার রাতে ৭টি ট্রাকে করে ২২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে মোট ১০ চালানে ভারতে গেল ৪৭৯ টন ইলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।