Nabadhara
ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় গাড়ী চাপায় নিহত-১

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত বাসের চাপায় নুর ইসলাম (৫৫) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত হয়েছেন। নিহত নুর ইসলাম ভাঙ্গা পৌর সদরের নুরপুর গ্রামের মৃত্যু হোসেন মাতুব্বরের ছেলে।

শুক্রবার দিনগত মধ্যরাতে ( ১২ অক্টোবর শনিবার) ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়ে সংলগ্ন ভাঙ্গা হাইওয়ে থানার সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপ-সহকারী পরিদর্শক(এএস আই) সাইদুল ইসলাম।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নুর ইসলাম মাতুব্বর বুদ্ধি প্রতিবন্ধী সরল সোজা টাইপের লোক ছিলেন। তিনি এলাকায় নুর ইসলাম এমপি হিসেবে পরিচিত। সম্ভবত বাড়ি যাওয়ার পথে রোড পারাপারের সময় দুর্ঘটনায় পড়েন। ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথা থেতলে যায়।  খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নুর ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।