Nabadhara
ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে নৌ-মহড়া ও অভিযান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি

“মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে” স্লোগানে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে নৌ-মহড়া ও অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত টাস্কফোর্স কমিটির আয়োজনে দৌলতদিয়ায় পদ্মা নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র। উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ সহ দৌলতদিয়া নৌ-পুলিশ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যােতি বিকাশ চন্দ্র বলেন, রোববার মধ্যরাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন পদ্মা নদীতে ইলিশ মাছসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। নিষিদ্ধকালীন সময়ে প্রশাসনের পক্ষ হতে নদীতে অভিযান অব্যাহত থাকবে। অভিযান চরাকালীন চলাকালীন সময়ে যদি কেউ আইন অমান্য করে মাছ শিকার করে তাহলে তাকে জেল- জরিমানা করা হবে। কেউ এ নিয়ে সুপারিশ করতে আসলে তাকেও আইনের আওতায় আনা হবে। শনিবার বিকেলে নিষেধাজ্ঞার বিষয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় স্হানীয় জেলে এবং মৎস্য ব্যাবসায়ীদের সাথে আমরা সচেতনতামূলক সবা করি। জেলেরা আমাদের কথা শুনে আজ (রবিবার) নদীতে নামেনি। ফলে অভিযানকালে নদীতে কোন জেলে নৌকা দেখা যায় নি। আমি অভিযান সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।