Nabadhara
ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ  (রাজবাড়ী) প্রতিনিধি

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।  রবিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া বাস টার্মিনালে এ উপলক্ষে র্যালি ও ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাইদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এর টিম লিডার মো. সাবেকুল ইসলাম প্রমুখ।

এ সময় টার্মিনালে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। এদের কেউ কেউ মহড়ায় সরাসরি যুক্ত হয়ে আগুন নেভানোর কৌশল রপ্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।