Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ছাত্রদল কর্মী ফারুক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে  ছাত্রদল কর্মী ফারুক সরদার হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নং আসামি  ফজল শেখ (৩৯) ও সন্দেহভাজন অপর আসামি  ইউসুফ মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে  রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ফজলকে মানিকগঞ্জের হরিরামপুর এবং ইউসুফকে  দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব সোমবার রাত ৮ টার  দিকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া ফজল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার সোনাউল্লাহ শেখের ছেলে এবং  ইউসুফ মন্ডল দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার  মোহন মন্ডলের ছেলে।
 নিহত ফারুক সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার পল্লীচিকিৎসক শহিদ সরদারের ছেলে।
তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু।
এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে  গত ১২ অক্টোবর শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে  ফারুক সরদারকে ডাব কাটার ধারালো সোল দিয়ে এলোপাতাড়ি  কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে রাত ১১ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ফারুকের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ১৩ অক্টোবর  ৭ জনের নাম উল্লেখ করে  এবং  অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে সোমবার  বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৪ নং আসামি ফজল শেখ এবং একই দিন বিকালে ইউসুফকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।