Nabadhara
ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গোপালগঞ্জ প্রতিনিধি 
অক্টোবর ১৬, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় দৈনিক পত্রিকা কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কালবেলা’র স্থানীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে এ জন্মদিন পালিত হয়।

কালবেলা’র গোপালগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন। প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল বিশ্বাস সঞ্চালনায় ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি(বিএমইউজে) ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোর্টার এ জেড আমিনুজ্জামান রিপনের সার্বিক সহযোগীতায় আলোচনা বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, জেলা রিরোর্টার্স ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আরিফুল হক আরিফ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির সিকদার, বর্তমান সহ-সভাপতি বুলবুল আহম্মেদ ভুলু, ও কোষাধ্যক্ষ কাজী মাহমুদ, কালবেলা’র কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মিল্টন খান ও কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনি আহম্মেদ সহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক, প্রেসক্লাব গোপালগঞ্জের নির্বাহী সদস্য ও দৈনিক জনকন্ঠ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নিতীশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ (এটিএন বাংলা), এস এম সাব্বির আমাদের অর্থনীতি, আরটিভি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশের খবর পত্রিকার পলাশ শিকদার, সাংবাদিক আরমান খান জয়, যুগের সাথীর মনির মোল্লা, আলোকিত প্রতিদিনের শিহাব মোল্লা, ভোরের সময়ের হেমন্ত বিশ্বাস, দৈনিক ঢাকার শেখ রাজু সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

সভা শেষে কেক কেটে কালবেলা’র তৃতীয় জন্মদিন পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।