Nabadhara
ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে হেরোইনসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দের দৌলতদিয়া হতে ৩০ পুরিয়া হেরোইন সহ এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকেল ৪ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃত নারীর নাম আঁখি (২৫)। তার স্বামীর নাম সুরুজ মুন্সি। গ্রামের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার আদমপুর। তবে তারা মাদক জোন হিসেবে পরিচিত দৌলতদিয়া যৌনপল্লীর পাশ্ববর্তী পোড়াভিটা নামক এলাকায় জনৈক ভানুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে মাদকের ব্যবসা করে।

ওসি আরো জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পোড়াভিটার পাশে দৌলতদিয়া শহীদ মিনার এলাকা হতে আঁখি’কে ৩০ পুরিয়া হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর বুধবার আঁখি’কে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।