Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দের সন্তান এডভোকেট সফিকুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে অতিরিক্ত জিপি

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সন্তান তরুণ আইনজীবী এডভোকেট সফিকুল ইসলাম ঢাকার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত জিপি পদে নিয়োগ লাভ করেছেন।

গত ১৪ অক্টোবর আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগ চূড়ান্ত করে। অ্যাডভোকেট শফিকুল ইসলামের এ অর্জনে গোয়ালন্দের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা ও বাসায় জানিয়েছেন।

উল্লেখ্য যে , এডভোকেট শফিকুল ইসলাম ২০০৯ সালের ৮ ডিসেম্বর বার কাউন্সিলের লাইসেন্স পান।এরপর ২০০৯ সালের ২০ ডিসেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। পরবর্তীতে তিনি ২০১৫ সালের ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্রাক্টিস করার অনুমতি প্রাপ্ত হন। এছাড়া তিনি ২০১৫ সালে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে তিনি বিজয়ী হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এছাড়া সেন্ট্রাল ল’কলেজ থেকে এলএলবি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

অ্যাডভোকেট শফিকুল ইসলাম তার সাফল্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে গোয়ালন্দবাসী সহ দেশের মানুষের দোয়া কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।