Nabadhara
ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের মৃত্যু শোকে গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির আত্মহত্যা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে জালাল শেখ (৫৭) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গফুর মাতুব্বর পাড়ার মৃত কাইমদ্দিন শেখের ছেলে।

১৯ অক্টোবর শনিবার রাত ৩ টা হতে ভোর ৫ টার মধ্যবর্তী যে কোন সময় নিজ বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের মধ্যে একটি বাঁশের সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেন।

স্হানীয় ইউপি সদস্য মোঃ সোনামুদ্দিন শেখ জানান, ৪ বছর আগে সাপের কামড়ে জালাল শেখের বড় মেয়ে রুমার মৃত্যু হয়। মেয়ের মৃত্যু শোক থেকে তিনি অনেকটা মানসিক ভারসাম্য হারান। কিন্তু দারিদ্র্যতার কারনে তেমন একটা চিকিৎসা করাতে পারেন নি। অনেকদিন ধরে তিনি অস্বাভাবিক জীবন যাপন করছিলেন।

থানা পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, মৃতের স্ত্রী হাজেরা বেগম শনিবার সকাল সারে ৬ টার দিকে ঘুম থেকে উঠে বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের দিকে গেলে দেখতে পান যে, তার স্বামী গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। চিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে জালাল শেখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। শারিরীক অসুস্থ্যতা এবং মানসিক ভারসাম্যহীনতার কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ৫ বছর আগে তার বড় মেয়ে সাপের কামড়ে মারা যাওয়ার পর হতে তিনি মানসিক ভারসাম্য হারান বলে জানতে পেরেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।