নবধারা ডেস্ক
সরকারের পরামর্শে সাকিবকে দেশে আসতে মানা করে দেওয়া হয়। সাকিব দেশে না আসার ঘোষণা দেওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে তার ভক্ত-সমর্থকরাও। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে শেষ কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছেন তারা। তাদের দাবি, সাকিবকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে অবসর গ্রহণ করতে দিতে হবে।
আজ রবিবার (২০ অক্টোবর) দুপুর দুইটার দিকে মিরপুরে স্টেডিয়ামের সামনে লং মার্চ নিয়ে আসেন ভক্তরা। সেখানে সাকিবকে দেশের মাটিতে অবসরের সুযোগ করে দিতে এক দফা দাবি জানান ভক্তরা। এই দাবি মানা না হলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের দাবি করেন তারা। তাদের এই লংমার্চে প্রথমই বাধা দেয় সেনাবাহিনী। এরপর সাকিব ভক্ত-সমর্থকদের সঙ্গে বিরোধীপক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাকিবপন্থীরা জানান, যারা সাকিবের পক্ষ হয়ে আন্দোলনে এসেছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। তারা খেলা সংক্রান্ত দাবির সঙ্গে রাজনীতি না মেশানোরও আবেদন জানান।
নিরাপত্তার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা কিন্তু এটা না যে নিরাপদে দেশে এনে খেলানো, নিরাপত্তা এটাও যে দেশে আসলে যদি নিরাপত্তা বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা থাকে সেটাকেও আগে থেকে অকার্যকর করা। উভয় দিক থেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হবে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

