Nabadhara
ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ব্যাবসায়ী গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর নাম মোঃ মমিন শেখ (৪১)। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের মোঃ কিয়ামুদ্দিন শেখের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার  (২১ অক্টোবর) ভোর রাত সারে ৩ টার দিকে মানিক শেখের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা দুইটি আগ্নেয়াস্ত্র ও দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।  উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে  লোহা ও কাঠের তৈরী একটি এয়ারগান, লোহার তৈরী একটি দেশীয় একনলা পাইপ গান এবং  দুইটি তাজা কার্তুজ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম সোমবার বেলা আড়াইটার দিকে এক প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৫, তারিখ-২১/১০/২০২৪ ইং, ধারা-19(a) The Arms Act, 1878 দায়ের করা হয়েছে।  তিনি আরো জানান, আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ০৭ দিনের রিমান্ড আবেদন করে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।