Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ৫০ লিটার চোলাই মদ সহ যৌনকর্মী গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী হতে ৫০ লিটার চোলাই  মদ সহ এক যৌনকর্মীকে  আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত যৌনকর্মীর নাম  মরিয়ম বেগম (৪২)। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর বাবু বেপারীর বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে যৌনপেশার পাশাপাশি বাংলা মদ বিক্রি করেন। তিনি বাগেরহাট জেলার মংলা উপজেলার সেলাবুনিয়া গ্রামের মোজাম্মেল শেখের মেয়ে।

পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল যৌনপল্লীতে অভিযান চালায়। এ সময় তারা মরিয়মের ঘরে তল্লাশি চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই উদ্ধার করে এবং মাদক কারবারি মরিয়ম বেগমকে আটক করে ।

পল্লীর কয়েকটি সূত্র জানায়, গোয়ালন্দ বাজারে অবস্থিত সরকার অনুমোদিত বাংলা মদের দোকান হতে অবৈধভাবে প্রতিদিন এভাবে কয়েক’শ  লিটার বাংলা মদ যৌনপল্লীতে পাচার হয়ে আসে। এভাবে অবৈধ পাচার ও খুচরো বিক্রির কারনে গোয়ালন্দ বাজারের আড়ৎপট্টি এবং দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অনেক খুচরো মদের বিক্রেতা তৈরি হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার, মো: শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার মরিয়ম বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।