Nabadhara
ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার দোকানীকে চারটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এসময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী আল আমিন ও কালীগঞ্জ থানার পুলিশ সদস্যগন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় দোকানে মূল্য তালিকা না থাকা, বেশি দামে পন্য সামগ্রি বিক্রির দায়ে উলুখোলা বাজারের ব্যবসায়ী স্থানীয় বিন্দান গ্রামের বায়েজিদ হোসেনের পুত্র আক্তার হোসেনকে ১ হাজার টাকা, সেনপাড়া গ্রামের আমির উদ্দিনের পুত্র হান্নানকে ১ হাজার টাকা উলুখোলা গ্রামের সূর্য মোহনের পুত্র রবিন্দ চন্দ্রকে ২ হাজার টাকা ও রবিন্দ চন্দ্রের আরেক পুত্র গোনেন্দকে ৩ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় সহ বাজার মনিটরিং করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।