Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালীগঞ্জে মাদক ও চুরির মালামালসহ আটক ৫ 

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীসহ এজাহারভুক্ত পাঁচজনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ ।

২৩ অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার পুন্নারটেক সাজন ভূইয়ার বাড়ির সামনের পাকা রাস্তার উপর ইয়াবা ও গাঁজা বিক্রির সময় আব্দুল বাতেন ভুইয়ার পুত্র মো. খোকন ভুইয়াকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশী করে ১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১২হাজার ২শত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে গারারিয়া তিন রাস্তার মোড়ে অবস্থিত অঞ্জনের মুদি দোকানের পাশে পাকা রাস্তায় ১২ লিটার চোলাই মদ সহ সুবীর ডি কস্তার পুত্র স্টেনলি ডি কস্তাকেও আটক করে পুলিশ।

অন্য একটি মামলায় চুরির মালামাল সহ পৌরসভার মুনসেফপুর এলাকার মৃত আতাউর রহমানের পুত্র মামুন খান উরুফে আব্দুল্লাহ(২২), একই এলাকার মোরশেদ সরকারের পুত্র মোহাম্মদ মজিবুর রহমান মিন্টু(৫২),  দড়িসোম এলাকার লিটন মিয়ার পুত্র সোহেল রানা (৩০) কে ২০(১০)২০২৪ নং মামলায় গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশের এস আই সুশান্ত চন্দ্র সরকার এর নেতৃত্বে এএসআই আরিফ ও সঙ্গীয় ফোর্স।

প্রথমে এজাহারভুক্ত আসামি মামুন খান @ আব্দুল্লাহ ও সোহেল রানাকে গ্রেফতার করে  জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য মতে এজাহারে সন্দেহভাজন আসামী সোহেল রানা ও মজিবুর রহমান মিন্টুকে গ্রেফতার করে তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তাহারা যোগ সাজছে টঙ্গীপূর্ব থানাধীন  আমতলী রাকিব হার্ডওয়ারে উক্ত মামলার চোরাই মাল গুলো বিক্রি করার তথ্য দেয়ার পর উক্ত হার্ডওয়ার দোকান থেকে ১২ ভোল্টের  ০৩ টি ব্যাটারি, লোহার প্রিনিয়াম ৩৯টি,লোহার তৈরি ৯ টি সেফ, স্টিলের  তৈরি বিভিন্ন সাইজের ২৩ টি ডোর লক, ২০ কেজি স্টিলের তৈরি সিট, লোহার তৈরি ২০ টি রুপিং স্ক্রু উদ্ধার করে জব্দ করে থানা পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলাউদ্দিন ৪ জন আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আসামীদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।