Nabadhara
ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ১৩ মামলার পলাতক আসামি তাহিন গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ ১৩ মামলার আসামি তাহিন শেখ (২৬)-কে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা। গ্রেপ্তার তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। এসব বিষয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩টি মামলা হয়েছে। এরমধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার রাতে বাগেরহাটের মোল্লাহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।