Nabadhara
ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনিয়ম পেলেই ব্যবস্থা গ্রহন করা হবে- ব্যবস্থাপনা কমিটির সভাপতি

গোপালগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

অনিয়ম পেলেই ব্যবস্থা গ্রহন করা হবে বলেছেন জয়নগর ইয়ার আলী খান কলেজের নতুন সভাপতি ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ।

 

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে জয়নগর ইয়ার আলী খান কলেজের নতুন ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

 

পরে কলেজ-ক্যাম্পাসে পৌঁছিলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি কলেজের হলরুমে ব্যবস্থাপনা কমিটির শিক্ষকদের সঙ্গে তার প্রথম সভা করেন এবং কলেজের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. প্রনব কুমার রায় সহ অন্যান্য শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অনেকে তার সঙ্গে দেখা করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ কলেজের সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন স্বচ্ছতার ভিত্তিতে কাজ করবেন কোন অনিয়ম  চলবেনা। অনিয়ম পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।