Nabadhara
ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে যুবদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচিগুলো উপজেলার যুবদলের বিদ্যমান দুইটি গ্রুপ পৃথক পৃথক ভাবে পালন করে।

রোববার (২৭ অক্টোবর) বেলা ১১ টা থেকে দিনব্যাপী গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিকেলে আলোচনা সভার আয়োজন করে গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান ও পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডলের নেতৃত্ত্বাধীন গ্রুপ। গ্রুপটি রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের অনুসারী হিসেবে পরিচিত।

অপরদিকে গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব  সানোয়ার আহমেদ ও পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান ইসলাম কামরুল গ্রুপের নেতৃত্বে বিকেলে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই গ্রুপটি রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ্যাডঃ আসলাম মিয়ার অনুসারি হিসেবে পরিচিত। বিকেল সারে ৪ টায় উপজেলা যুবদলের আহবায়ক  ফারুক দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল। এ সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে বিকেল ৩ টায় শহীদ  মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে সমবেত হয়ে বিকেল ৪ টায়  বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সানোয়ার -কামরুল গ্রুপের নেতাকর্মীরা । শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব  আমিনুর রহমান ঝন্টু। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব  সানোয়ার আহমেদ।  শোভাযাত্রায় যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  উভয় কর্মসূচিই সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচি হতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা এবং খালেদা জিয়া ও তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। সেইসাথে ১৬ বছরের দুঃশাসনের জন্য আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।