Nabadhara
ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় এক রাতে তিন বাড়িতে চুরি

নড়াইল প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চর বকজুড়ি গ্রামে এক রাতে তিনটি বাড়িতে চুরি হয়েছে। চোরের দল ওই তিনটি বাড়ি থেকে নগদ ১ লক্ষ টাকা, ২টি মোবাইল ফোনসহ দামী কাপড়-চোপড় চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

রবিবার (২৭অক্টোবর) দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার লোহাগড়া ইউনিয়নের চর বকজুড়ি গ্রামের তরিকুল ইসলাম, শওকত ও বদিয়ার মীরের বাড়িতে রবিবার দিবাগত গভীর রাতে একদল চোর সিধ কেটে ঘরের মধ্যে প্রবেশ করে নগদ এক লক্ষ টাকা, ২ টি মোবাইল ও দামী শাড়ি চুরি করে নিয়ে গেছে।

 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান সোমবার রাতে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।