Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, দুইজন গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চুরির সাথে জড়িত দুজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন খুলনা জেলার তেরখাদা থানার চর জয়সুরা গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে মো. আলামিন শেখ (২৬) এবং একই জেলার রূপসা থানার মোচ্ছাবারপুর গ্রামের মো. ইমরান শেখের ছেলে মো. শরিফুল ইসলাম সৌরভ (২০)।

থানা সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: জাকির হোসেন এর ব্যবহৃত APACE RTR160 CC মোটর সাইকেল যাহার রেজিঃ নং-রাজবাড়ী ল-১১-৩৩৮৩ মোটর সাইকেলটি গত ১৪ অক্টোবর অজ্ঞাতনামা চোর/চোরেরা হাসপাতালের সামনে থেকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় জাকির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু হওয়ার পর থানার এস আই সেলিম মোল্লাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।এরপর তদন্ত কর্মকর্তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর রাত ৩ টার দিকে থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে গোপালগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ ।

এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামীদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।