গোপালগঞ্জ প্রতিনিধি
দেশ ব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কর্মসূচির অধীনে গোপালগঞ্জ জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
জাকের পার্টি গোপালগঞ্জ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এতে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিতর্কমুক্ত, অংশগ্রহনমুলক, সর্বজন গ্রহনযোগ্য, উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হলে ই- ভোটিং ও ব্লক চেইন টেকনোলজি প্রবর্তন করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

