Nabadhara
ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার ধলাইরচর চৌরাস্তা বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহমেদ সিকদার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ্ আল মিলন ও পৌর যুবদলের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।