Nabadhara
ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোতালিব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনসুরপুর গ্রামের সাবেক কাউন্সিলর আতাব উদ্দিন এর গেরেজ হতে দেলোয়ার হোসেনের বাড়ী পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মোতালিব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আতাব উদ্দিনের গেরেজ সংলগ্ন রাস্তায় এ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, সহ-সভাপতি মো. খোকন মাষ্টার, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম ও সদস্য সচিব রাশিদুল ইসলাম রিপন বীর মুক্তিযোদ্ধা মোতালিব সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

এ সময় পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসাদ, সিনিয়র সহ-সভাপতি সহ-সভাপতি বাচ্চু মিয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিহির, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পনির খন্দকার, পৌর ছাত্র দলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. হিমেল খান সহ কালীগঞ্জ পৌর ও ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।