Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে লক্ষিত শিশুদের অন্তর্ভুক্তি করণে এ‍্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় লক্ষিত শিশুদের (সুবিধাবঞ্চিত শিশু) সরকারী সুবিধার আওতায় অন্তর্ভুক্তি করণে উপজেলা প্রশাসনের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা হলরুমে কেকেএস পিভিসিইভি প্রকল্পের আয়োজনে এবং কেকেএস ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র।

সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) সহকারি নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম। কেকেএস এর প্রকল্প সমন্বয়ক রুমা খাতুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, মো. আসাদুজ্জামান খান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার মো. সাইফুল ইসলাম খান সেলিম, সহকারি ম্যানেজার (শিক্ষা) ফিরোজা খাতুন, ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

্যাডভোকেসি সভায় বক্তারা বলেন, সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় কেকেএস পিভিসিইভি প্রকল্প দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। তাদের কার্যক্রম এ মাসেই শেষ হতে চলেছে। এ অবস্থায় এ প্রকল্পে আওতায় থাকা ৩ শতাধিক যৌনপল্লীর শিশুরা অনিশ্চয়তায় পড়ে যাবে। তারা প্রকল্প হতে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন,খেলাধুলা সহ নানা ধরনের সুযোগ সুবিধা পেত। তাদের ভবিষ্যৎ চিন্তা করে সরকারি দপ্তর হতে তাদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা কামনা করেন কেকেএস সংস্থা ও সেভ দ্য চিলড্রেন কর্মকর্তাবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।