Nabadhara
ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ৭ নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Link Copied!

মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দুমকিতে শনিবার (৯ নভেম্বর) বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজীব সুপার মার্কেটের সামনে উপজেলা বিএনপির সদস্য জসীম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এক সমাবেশ করে দুমকি উপজেলা বিএনপি একাংশ।

বিকাল ৪টায় উপজেলার থানাব্রীজ এলাকা থেকে র‌্যালি শুরু হয়ে গুরুপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা ব্রীজ সংলগ্ন রাজীব সুপার মার্কেট এর সামনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান দিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খাব, সদস্য সচিব সালাহ উদ্দিন রিপন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ। উপজেলার ৫টি ইউনিয়ন থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের সহাস্রাধীক নেতাকর্মী এ র‌্যালিতে অংশগ্রহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।