গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়া পানির ট্যাংক এলাকার নব প্রতিষ্ঠিত ল্যান্ডমার্ক স্কুল অ্যান্ড কলেজের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। সকাল দশটার দিকে শুরু হওয়া সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির কার্য নির্বাহী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ জনতা ব্যাংকের এজিএম মেহেদী মাহমুদ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এসকেন্দার আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের বিশিষ্ট আইনজীবী অ্যাড.সরদার নওশেরউজ্জামান,গোপালগঞ্জের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুন্সি গোলাম মোর্তুজা, দৈনিক জবাবদিহির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলী, শিক্ষক মো:আব্দুল্লাহ, গোপালগঞ্জের স্বর্নকলি স্কুলের শিক্ষক গোপাল চন্দ্র কীর্তনীয়া প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

