Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ৩ পাখি শিকারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

Link Copied!

মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ পাখি শিকারীকে কে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ সাজা প্রদান করেন।
এ সময় বন ভবন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, আব্দুল্লাহ-আস-সাদিক উপস্থিত ছিলেন।
প্রতীক দত্ত বলেন, বন ভবন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামের বটতলায় অভিযান চালিয়ে ৪০ টি অতিথি পাখিসহ শিমুলবাড়ী গ্রামের মহেন্দ্র বল্লভের ছেলে সুনীল বল্লভ (৫৩), ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (২৬) ও হাতেম আলী (২২) কে আটক করা হয়।
এদের মধ্যে সুনীল বল্লভ কে ১ মাস ও মহিদুল ইসলাম এবং হাতেম আলীকে ১৫ দিন করে সাজা প্রদান করা হয়েছে।
জব্দকৃত অতিথি পাখিগুলো হাজরাবাড়ির বিলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। তিনি বলেন, দেশব্যাপী আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।